চুয়াডাঙ্গা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রাকের চাপায় দুই নারীর মৃত্যু

Padma Sangbad
১০০

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট সদর উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে দুই নারী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ফকিরের তকেয়া এলাকার একটি কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ফজরের নামাজ শেষে চিকিৎসকের পরামর্শে সকালে হাঁটতে বের হন ওই দুই নারী। এ সময় রংপুর থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা কাউসার মাহমুদ জানান, দুই নারীই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁদের একজনের কিডনির সমস্যা এবং অন্যজনের ডায়াবেটিস ছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁরা নিয়মিত সকালে হাঁটতে বের হতেন।

কাউসার মাহমুদ আরও বলেন, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ওই অংশটি বেশ সরু। সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল করে। সরু সড়ক ও চালকদের বেপরোয়া গতির কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের দাবি, গত দুই বছরে এ মহাসড়কে শনিবারের দুর্ঘটনায় নিহত দুই নারীসহ মোট ৪৮ জন প্রাণ হারিয়েছেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপডেট : ১২:০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬