চুয়াডাঙ্গা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত ৫ জন আসামি গ্রেপ্তার

Padma Sangbad
৯৮

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনভর আলমডাঙ্গা থানা পুলিশ ও বিভিন্ন ক্যাম্পের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা পৌর এলাকার মাদ্রাসাপাড়ার বিল্লাল হোসেন (৪৭), পারাকুলা গ্রামের সোহেল রানা, বটিয়াপাড়া গ্রামের অমিত (২৭), ভোলারদাঁড় গ্রামের শাহীন আলী (৫০) এবং ওসমানপুর গ্রামের সবুজ ওরফে জেটি (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এবং তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযান শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।

আপডেট : ১১:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬