চুয়াডাঙ্গা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৫০ টাকার জন্য মাথায় লাঠির আঘাত: ৫ দিন পর আইসিইউতে প্রাণ গেল কৃষকের

Padma Sangbad
৮২

আলমডাঙ্গা প্রতিনিধি:

জমি চাষের মাত্র দেড়শত টাকা পাওনাকে কেন্দ্র করে ট্রাক্টর মালিকের কাঠের চালার (লাঠি) আঘাতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কৃষক আব্দুস সালাম মালিথা (৪৮) মৃত্যুর কাছে হার মেনেছেন।

টানা পাঁচ দিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ে শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামান্য সামান্য টাকা নিয়ে বিরোধে একজন মানুষের প্রাণহানির ঘটনায় পুরো আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামে এখন শোক ও চরম ক্ষোভ বিরাজ করছে। নিহত সালাম মালিথা ওই গ্রামেরই বাসিন্দা।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার বিকেলে মোড়ভাঙ্গা বাজারে জমি চাষের বকেয়া ১৫০ টাকা ভাড়াকে কেন্দ্র করে ট্রাক্টর মালিক আরিফের (৩৫) সাথে কথা-কাটাকাটি হয় কৃষক আব্দুস সালামের। তর্কের একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে কাঠের একটি চলা দিয়ে আব্দুস সালামের মাথায় সজোরে আঘাত করেন। এতে গুরুতর রক্তাক্ত জখম হয়ে সালাম মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কৃষক সালামের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। নিহতের পরিবার অভিযুক্ত আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আরিফ আত্মগোপনে রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আপডেট : ১১:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬