চুয়াডাঙ্গা ০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে ব্যবসায়ীকে কুপিয়ে ৪১ হাজার টাকা ছিনতাই, জামায়াত নেতাদের ক্ষোভ

Padma Sangbad
৯৫

জীবননগর প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার জীবননগর বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী ও ‘জব্বার মুদি স্টোর’-এর স্বত্বাধিকারী আব্দুর জব্বার (৫৫) দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে তাঁকে জিম্মি করে কাছে থাকা নগদ ৪১ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে সশস্ত্র ছিনতাইকারীরা।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে জীবননগর উপজেলার বাঁকা এলাকা থেকে বকেয়া টাকা আদায় করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকেয়া পাওনা টাকা আদায় শেষে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এ সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাঁর সাথে থাকা বকেয়া আদায়ের নগদ ৪১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। পরবর্তীতে পথচারী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে ব্যবসায়ী আব্দুর জব্বারের ওপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে দেখতে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আমির ও পৌর মেয়র প্রার্থী মোঃ সাজেদুর রহমান, জীবননগর পৌর আমির এম. ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক (সেক্রেটারি) ইব্রাহিম খলিল এবং পৌর যুব সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দ্দার।

নেতৃবৃন্দ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে জীবননগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের জোর দাবি জানান।

আপডেট : ১১:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬