চুয়াডাঙ্গা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেফতার

Padma Sangbad
২৮

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী এবং চিহ্নিত চাঁদাবাজ রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে(৩৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) সদস্যরা। গতকাল সোমবার ভোরে একটি বিশেষ অভিযান চালিয়ে রংপুর মহানগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন রংপুর মহানগরীর শালবন শাহীপাড়া এলাকার মো. আবু হানিফের ছেলে। তার নামে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, অপহরণসহ মোট ২৬টি মামলা রয়েছে।

যার মধ্যে হত্যা চেষ্টা ও মারামারি মামলা ৮টি, চাঁদাবাজি ৪টি, ডাকাতি প্রস্তুতি ৩টি, অস্ত্র মামলা ৬টি, হত্যা মামলা ১টি, অপহরণ মামলা ১টি, সন্ত্রাস বিরোধী আইনে ১টি, মাদক মামলা ১টি এবং দ্রুত বিচার আইনে ১টি। এর মধ্যে রংপুর মহানগরীর কোতয়ালী থানার একটি অস্ত্র মামলায় এসআরবি-১৩ তাকে গ্রেফতার করে। গতকাল সোমবার দুপুরে এসআরবি-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩ রংপুরের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ও গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, রংপুরের একটি চৌকস আভিযানিক দল গতকাল রোববার ভোরে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ১২:২৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬