চুয়াডাঙ্গা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুলাভাইকে বিয়ে করে বিতর্ক, অবেশেষে তালাক দিলেন শ্যালিকা

Padma Sangbad
১২

নওগাঁ প্রতিনিধি।।
প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে দেশজুড়ে বিতর্কের জন্ম দেওয়া নওগাঁর আলোচিত টিকটকার মাসুদ রানাকে আইনগতভাবে তালাক দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা।

আজ বুধবার বিকেলে ফেসবুকে তালাকনামার ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন মাসুদ রানা। একই সঙ্গে ফেসবুক লাইভে এসে গ্রামবাসী ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

ফেসবুক লাইভে নিজেদের ভুল স্বীকার করে মাসুদ রানা বলেন, ‘ইসলামি শরিয়ত অনুযায়ী একই সঙ্গে দুই বোনকে বিয়ে করা যে জায়েজ নয়, তা আমাদের জানা ছিল না। না বুঝে আমরা এই ভুলটি করেছিলাম। এই ভুলের কারণে আমাদের বিভিন্নভাবে অপমানিত ও লাঞ্ছিত হতে হয়েছে। যে ভুলটি হয়েছিল, আমরা তা সংশোধন করেছি।’

তিনি জানান, পূর্ণিমা তাকে আইনগতভাবে তালাক দিয়েছেন। বর্তমানে তার প্রথম স্ত্রী মৌসুমীই তার সঙ্গে রয়েছেন। তালাকের প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার কথা জানিয়ে মাসুদ রানা এ ঘটনা নিয়ে নতুন করে পোস্ট না করতে নেটিজেনদের প্রতি অনুরোধ জানান, যাতে তারা আর সামাজিকভাবে হেনস্তার শিকার না হন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য পরিবারসহ সবার কাছে ক্ষমা চান তিনি।

মাসুদ রানা আরও জানান, ভবিষ্যতে আর কখনো টিকটক করবেন না। ইতোমধ্যে তার টিকটক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছেন বলেও দাবি করেন তিনি। প্রথম স্ত্রী মৌসুমীকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চান জানিয়ে এ বিষয়ে গ্রামবাসী ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

এর আগে গত ২৪ অক্টোবর নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকার বাসিন্দা ও আইনজীবীর সহকারী মাসুদ রানা প্রথম স্ত্রীর উপস্থিতিতে তার আপন শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করেন। ২৫ অক্টোবর বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে ছবি ও টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।

ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ অক্টোবর রাতে ক্ষুব্ধ স্থানীয় জনতা মাসুদ রানার মুখে চুন-কালি মেখে তাকে এলাকা থেকে বের করে দেয় বলে জানা যায়। পরদিন গতকাল মঙ্গলবার শ্বশুরবাড়ির উঠানে আয়োজিত এক সালিস বৈঠকে গ্রামবাসীর সামনে ক্ষমা চান তার শ্বশুর মান্নান সাপুরে ও ছোট মেয়ে পূর্ণিমা।

একই দিন ফেসবুক লাইভে এসে মাসুদ রানা নিজের ভুল স্বীকার করে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার কথা জানান। এর ধারাবাহিকতায় বুধবার পূর্ণিমা তাকে আইনগতভাবে তালাক দেন বলে দাবি করেছেন মাসুদ রানা।

আপডেট : ০৩:০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬