চুয়াডাঙ্গা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

Padma Sangbad
১৬

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাউসিফ সাউরির (৩৮) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজের একদিন পর গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত কে এম তাউসিফ সাউরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুর্মিটোলা বিমানবন্দর থেকে সামরিক বিমানে দেশত্যাগের ভিডিওচিত্র ছড়িয়ে দিয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন।

বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ-পুলিশের একটি দল তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই তাউসিফের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়।

নৌ-পুলিশের পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, গত মঙ্গলবার থেকে ওই কর্মকর্তা নিখোঁজ ছিলেন। স্থানীয়রা নদীতে লাশ ভেসে থাকতে দেখে ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপডেট : ০২:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬