শিরোনাম :
আটোয়ারীতে ইয়াবাসহ মাদক কারবারী যুবক আটক
Padma Sangbad

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন (২৪) নামের এক মাদক কারবারী যুবককে আটোয়ারী থানা পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার ফকিরগঞ্জ বাজারে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এই মাদক কারবারী যুবককে আটক করা হয়। আটককৃত মাদক কারবারী যুবক লিটন (২৪) উপজেলার ছোটদাপ জাকিরপাড়া গ্রামের জয়নাল আবেদিনের পুত্র। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ১৮ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতর মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রন না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


















