চুয়াডাঙ্গা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমঝুপিতে বিএনপির আলোচনা সভা ও মিছিল

Padma Sangbad
৯

মেহেরপুর প্রতিনিধি।।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরের আমঝুপিতে আলোচনা সভা ও মিছিল করেছে সদর উপজেলা বিএনপি।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আমঝুপি বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকিব জাভেদ সেনজিরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, শেখ হাসিনা দেশকে কুরে কুরে খেয়ে ধ্বংস করে দিয়েছেন। আবারও একটি কুচক্রী মহল দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত হাতে সব অপশক্তিকে প্রতিহত করতে হবে।

আলোচনা সভা শেষে আমঝুপি বাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

আপডেট : ১১:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬