চুয়াডাঙ্গা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারাবন্দি সংসদ সদস্য গাজী নজরুলের বিষয়ে সংসদকে অবহিত করলেন স্পিকার

Padma Sangbad
১৮

রাজনীতি ডেস্ক।।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তার গ্রেপ্তার ও কারাবন্দি থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদকে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠির তথ্য সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন স্পিকার।

স্পিকার জানান, সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি পাওয়া গেছে। কার্যপ্রণালি বিধি অনুযায়ী সেই তথ্য সংসদকে অবহিত করা হচ্ছে।

চিঠির তথ্য তুলে ধরে স্পিকার বলেন, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জিএম নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়।

পরবর্তীতে সাতক্ষীরার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩০৬ ধারায় একটি মামলা করা হয়। মামলার নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭। ওই মামলায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্পিকার আরও জানান, বর্তমানে জিএম নজরুল ইসলাম কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

উল্লেখ্য, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন জিএম নজরুল ইসলাম। পরে তিনি ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী মরিয়ম বলে পরিচয় দেন। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জিএম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ।

আপডেট : ১১:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬