চুয়াডাঙ্গা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাম্বুলেন্সে গাছ ফেলে ডাকাতি, আতঙ্কে সন্তান প্রসব; বাঁচানো গেল না নবজাতককে

Padma Sangbad
৮

ঝিনাইদহ প্রতিনিধি।।

সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের পথরোধ করে ডাকাতি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। ডাকাতদের কবলে পড়ে চরম আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন এক প্রসূতি। পরে নবজাতকের মৃত্যু হয়। এ সময় পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার পরিবারটি চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা আবদুল্লা আল নোমানের। তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টা সম্পাদক।

আবদুল্লা আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রীসহ পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যশোর যাচ্ছিলেন তারা। রাত ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের ওপর গাছ ফেলে তাদের অ্যাম্বুলেন্সের পথরোধ করে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল।

পরে ডাকাতরা অ্যাম্বুলেন্স থামিয়ে তার স্ত্রী, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতদের কর্মকাণ্ডে তার স্ত্রী প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেন তিনি। তবে শেষ পর্যন্ত নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি।

আবদুল্লা আল নোমান আরও জানান, ডাকাতির পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়ে চলে যান।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সেখানে সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে থাকা প্রসূতির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। তবে নবজাতকের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ডাকাতির ঘটনা সত্য। নবজাতকের মৃত্যুর বিষয়টিও তিনি শুনেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করার জন্য বলা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপডেট : ১২:০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬