চুয়াডাঙ্গা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ

Padma Sangbad
৮

অনলাইন ডেস্ক।।

চলমান অস্থিরতার কারণে দেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত–১৮ দিনে শুধু ৩১৭টি কারখানারই উৎপাদন ব্যাহত হয়ে আর্থিক ক্ষতি হয়েছে ৪২ কোটি ৮০ লাখ (৪২৮ মিলিয়ন) মার্কিন ডলার। একই সময়ে অন্য দেশে সরে গেছে ২৫ কোটি ৪০ লাখ (২৫৪ মিলিয়ন) ডলারের ক্রয়াদেশ।

রোববার (২২ নভেম্বর) তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংগঠনটির মহাসচিব মেজর জেনারেল (অব.) মো. সাহেদুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে জরুরি জরিপের প্রাথমিক এই তথ্য তুলে ধরা হয়েছে।

বিজিএমইএ জানায়, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে খাতটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরুরি জরিপ চালানো হয়। জরিপে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তাদের ক্ষতির তথ্য দিয়েছে।

জরিপের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিরতার কারণে এই ৩১৭টি কারখানা সর্বনিম্ন ১ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে শুধু উৎপাদন ব্যাহত হয়েই তাদের ৪২ কোটি ৮০ লাখ ডলারের (এফওবি মূল্যমান) ক্ষতি হয়েছে।

সরাসরি এই আর্থিক ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রফতানি আদেশ এখন চরম ঝুঁকিতে পড়েছে। ক্রয়াদেশ ধরে রাখতে কারখানাগুলোকে ব্যয়বহুল উড়োজাহাজে পণ্য পাঠানো (এয়ার শিপমেন্ট), বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া, এমনকি সরাসরি ক্রয়াদেশ বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অস্থিরতার কারণে বিদেশি ক্রেতাদের আস্থায় বড় ধরনের ধাক্কা লেগেছে। জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, ক্রেতারা এরইমধ্যে তাদের নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫ কোটি ৯০ লাখ (৫৯ মিলিয়ন) পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ ডলার।

বিজিএমইএ মনে করে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ছয় শতাধিক হলেও স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ এখনো চলমান। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়েও অনেক বেশি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল তাৎক্ষণিক আর্থিক সংখ্যার বিচারে এই ক্ষতির গভীরতা পরিমাপ করা সম্ভব নয়। এর চেয়েও বড় আঘাত এসেছে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর। অন্য দেশে ব্যাপকভাবে ক্রয়াদেশ সরে যাওয়ার মধ্যদিয়েই এর প্রতিফলন ঘটছে।

দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে উদ্ভূত সংকটময় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ জরুরি বলে উল্লেখ করেছে বিজিএমইএ। শিল্পের চাকা সচল রাখতে এবং এই বিপর্যয় কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে সংগঠনটি।

আপডেট : ১২:২৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬