চুয়াডাঙ্গা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক আলমগীর কবীরের দায়িত্ব গ্রহণ, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার

Padma Sangbad
১৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. আলমগীর কবীর। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বিদায়ী জেলা প্রশাসক লুৎফুন নাহারের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব নেওয়ার পর জেলার বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক বার্তায় মো. আলমগীর কবীর বলেন, চুয়াডাঙ্গার মানুষের সঙ্গে কাজ শুরু করতে পেরে তিনি আনন্দিত। সবার সহযোগিতায় স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চান তিনি।

নবাগত জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের দরজা সবার জন্য খোলা থাকবে। সাধারণ মানুষের মতামত ও সমস্যায় গুরুত্ব দিয়ে সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নতি, কৃষির প্রসার এবং বৈষম্যহীন জেলা গড়ার কাজকে সামনে রেখে এগোবেন বলে জানান তিনি। এসব কাজে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও তরুণদের সহযোগিতা ও পরামর্শ চান মো. আলমগীর কবীর।

তিনি বলেন, সবার সম্মিলিত চেষ্টায় চুয়াডাঙ্গায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা জোরদার করতে চান। নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর জেলার উন্নয়ন ও সেবার মান বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

আপডেট : ১১:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬