চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক কার্যালয়ে নামাজের স্থান ও ব্রেস্টফিডিং ডে-কেয়ার কর্ণার উদ্বোধন

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গায় ডিসি অফিসের নারী কর্মকর্তা কর্মচারিদের সুবিধার্থে নামাজের কক্ষ ও ব্রেস্টফিডিংসহ ডে-কেয়ার কর্ণার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার একটি কক্ষে নামাজের স্থান ও ব্রেস্টফিডিংএর জায়গা নির্ধারন করা হয়। কর্ণারটি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। কর্ণারে নারীদের সুবিধার জন্য রয়েছে একটি সুসজ্জিত নামাজের কক্ষ ও ব্রেস্টফিডিংয়ের জন্য আরেকটি কক্ষ। এছাড়া রুমের মধ্যে রয়েছে বিশ্রামাগারের জন্য বসার স্থান।
উদ্বোধনের সময়ে কর্ণারটি ঘুরে দেখেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এসময় তিনি বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয়ে নারী সহকর্মীদের জন্য ছিল না ব্রেস্ট ফিডিং কর্ণার ও নামাজের স্থান এবং ডে-কেয়ার সেন্টার। সেইদিক বিবেচনা করে নারীদের জন্য এই উদ্যোগ বাস্তবায়ন করা হলো।’ ‘কার্যালয়ে অনেক নারী সহকর্মী আছে। তারা অনেকসময় ছোট বাচ্চা নিয়ে অফিস করে। কর্মজীবী নারীরা কাজের মধ্যে নিরাপদের সাথে তাদের বাচ্চাদের ব্রেস্টফিডিং করাতে পারবে। সেই সাথে সঠিক সময়ে নামাজ আদায় করতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের ছিল নারী বান্ধব কর্মপরিবেশ। সেদিকে লক্ষ্য রেখে এই উদ্যোগ বাস্তবায়ন করা হলো। এতে নারীরা অফিসে কাজের মনোনিবেশ করতে পারবে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আগত যে কেউ চাইলে এখানে নামাজ আদায় করতে পারবেন।
উদ্ধোধনের পর মসজিদ প্রাঙ্গনে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কালেক্টটরেট মসজিদের পেশ ঈমাম কারী কবির হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হুমায়ুন কবীর, রেভিনিউ ডেপুটি কালেক্টর এস.এম আশিস মোমতাজ, নেজারত ডেপুটি কালেক্টর ফাহাদ চৌধুরী, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ প্রমুখ।





















