চুয়াডাঙ্গা ০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে যশোর-৬ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

Padma Sangbad
৭

অনলাইন ডেস্ক।।
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার বিকেলে লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক সাংসদ আজিজুল ইসলামকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন আজিজুল ইসলাম। তিনি কেশবপুরের প্রয়াত সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে যশোর জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

আপডেট : ১২:৫৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬