চুয়াডাঙ্গা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় মাথা ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা

Padma Sangbad
১০

খুলনা ব্যুরো প্রধান।।
খুলনায় মাথা ও বুকে গুলি করে আব্দুল হালিম শেখ (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল হালিম শেখ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি একই ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে কল্পতরু মার্কেট এলাকায় গুলির ঘটনা ঘটে। এতে হালিম শেখ গুলিবিদ্ধ হন। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

আপডেট : ০১:২৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬