চুয়াডাঙ্গা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ধানের শীষ মার্কা পেলেন সিরাজুল ইসলাম মনি

Padma Sangbad
১৪১

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিব স্বাক্ষরিত দলীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় মনোনয়ন পাওয়া নেতারা। প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু। সিরাজুল ইসলাম মনি
প্রথম ধাপে ২৫টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১১ ডিসেম্বর। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন যারা- পঞ্চগড় জেলার পঞ্চগড় সদরে তৌহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে রেজাউল করিম (রাজা), দিনাজপুর জেলার ফুলবাড়ীতে শাহাদাৎ আলী, রংপুর জেলার বদরগঞ্জে ফিরোজ শাহ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদরে শফিকুল ইসলাম, রাজশাহী জেলার পুঠিয়ায় আল মামুন, রাজশাহী জেলার কাটাখালীতে সিরাজুল হক, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে মাহমুদুল হাসান, কুষ্টিয়া জেলার খোকসায় রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদরে সিরাজুল ইসলাম (মনি), খুলনা জেলার চালনায় আবুল খায়ের খান, বরগুনা জেলার বেতাগীতে হুমায়ুন কবির, পটুয়াখালী জেলার কুয়াকাটায় আবদুল আজিজ, বরিশাল জেলার উজিরপুরে শহিদুল ইসলাম খান, বরিশাল জেলার বাকেরগঞ্জে এসএম মনিরুজ্জামান, ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে শাহ আব্দুল্লাহ আল-মামুন, নেত্রকোনা জেলার মদনে মো. এনামুল হক, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদরে আতাউর রহমান আতা, গাজীপুর জেলার শ্রীপুরে শহিদুল্লাহ্ শহিদ, সুনামগঞ্জ জেলার দিরাইয়ে ইকবাল হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলার বড়লেখায় আনোয়ারুল ইসলাম, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে আবুল মুনছুর। এছাড়া পাবনার চাটমোহর ও ঢাকার ধামরাই পৌরসভার মেয়র পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।।

আপডেট : ১২:৫৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০