চুয়াডাঙ্গা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলার নিশ্চিন্তপুর হতে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

Padma Sangbad
১১৩

নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ০৯ ডিসেম্বর ২০২০ ইং তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ০৯ ডিসেম্বর ২০২০ ইং তারিখ ০৩:০৫ ঘটিকায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন নিশ্চিন্তপুর মহা-শ্মশান সংলগ্ন জনৈক মোঃ নিহাল হাসনাইন (লিপু) এর হলদি চাতাল নামক একরুম বিশিষ্ট একটি টিনশেডের ঘরে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী ১। সমীত দাস বাবু (৩২), পিতা- স্বপন দাস, সাং-ফয়লা, মাষ্টারপাড়া, ২। মোঃ নিহাল হাসনাইন (লিপু) (৩৪), পিতা-মৃত ওবাইদুল ইসলাম, সাং-মধুগঞ্জ বাজার, উভয় থানা- কালীগঞ্জ এবং জেলা-ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ১০০ বোতল ফেন্সিডিল, ০৫ টি মোবাইল সেট, ১০ টি সীম কার্ড এবং নগদ ১৫৮৩০/- উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপডেট : ১১:০০:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০