চুয়াডাঙ্গা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ কেন্দ্রিয় বাসটার্মিনাল হতে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Padma Sangbad
১৯২

নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি ২০২১ ইং তারিখ ০২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ১৩ জানুয়ারি ২০২১ ইং তারিখ ০৩:০০ ঘটিকায় ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল হইতে মাগুরা গামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে সিন্হা ইলেকট্রিক এন্ড কনফেকশনারীর সামনে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী ইমদাদুল খান (২৮), পিতা-আনোয়ার খান, সাং-দড়ি বাজার মধুপুর, থানা-মধুখালী, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপডেট : ০৬:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১