চুয়াডাঙ্গা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা থানাধীন ঝাজাডাঙ্গায় র‌্যাবের অভিযানে ১.৫ কেজি গাজাসহ গ্রেফতার ১

Padma Sangbad
১২৯

নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ ০১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ১০ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ ০১:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন রামনগর ঘুঘুডাঙ্গা তিনরাস্তার মোড় সিহাব ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন (২৫), পিতা-মোঃ হুরনবী, সাং-ঝাজাডাঙ্গা মাদ্রাসাপাড়া, থানা-দর্শনা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ১.৫ কেজি গাঁজা, ০১ টি মোবাইল সেট এবং ০২ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।

আপডেট : ০৮:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১