চুয়াডাঙ্গা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত

Padma Sangbad
১০৪

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে রোজিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে।বৃহস্পতিবার দিবাগত শুক্রুবার রাত ২টার দিকে উপজেলার সীমান্ত এলাকার কাজিরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রোজিনা খাতুন ওই উপজেলার কাজীরবেড় ইউনিয়নের গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কৃষক মহিদুল ইসলাম ও রোজিনা দম্পতির দুটি সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া চলত। বৃহস্পতিবার রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে মহিদুল ইসলাম তার স্ত্রীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থানে তিনি মারা যান। ঘটনার পর থেকেই স্বামী মহিদুল ইসলাম পলাতক রয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকর্মীদের জানান, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে। তিনি আরও জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি।

আপডেট : ০১:০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১