চুয়াডাঙ্গা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা চৌরাস্তা হতে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার

Padma Sangbad
১৩৩

দৈনিক পদ্মা সংবাদ নিউজ ডেস্ক।

গণধর্ষণ, গুম, খুন ও নারী নির্যাতন একটি আন্তর্জাতিক সমস্যা। কথিত আধুনিক সভ্যতার গগনচুম্বি ছোঁয়া ও নারীর ক্ষমতায়নের বাঁধভাঙ্গা জোয়ারেও চরম ঘৃণিত, অসভ্য, নোংরা, কুরুচিপূর্ণ ও জিঘাংসু ঘটনা মহামারির মত সর্বত্র ছড়িয়ে পড়েছে। গণধর্ষণের যে হিংস্র থাবা এবং হত্যার যে বিবর্ণ চিত্র তা মধ্যযুগীয় বর্বরতাকেও ছাড়িয়ে গেছে। ছেলের বয়সী ধর্ষকদেরকে শতবার ‘বাবা’ ডেকেও মুক্তি মিলেনি অসহায় মহিলার। তিন বছরের শিশু থেকে সত্তোর্দ্ধ বৃদ্ধা, প্রতিবন্ধী পাগলী পর্যন্ত ধর্ষক হায়েনাদের লালসার শিকার হচ্ছে। পিতার নিকট কন্যা, চাচার নিকট ভাতিজি এবং শ্বশুরের নিকট পুত্রবধুও রক্ষা পায়নি। স্বামীর সাথে থেকেও স্ত্রী ধর্ষকদের থেকে নিরাপদ নয়। কোথাও নারীর নিরাপত্তা নেই। সর্বত্র আতঙ্ক। ধর্ষণের একেকটি চিত্র এতই লোমহর্ষক যে, তা শুনে বা পত্রিকায় পড়ে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ ডিসেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক ০১৩৫ ঘটিকায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা চৌরাস্তা এলাকায় কতিপয় ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান কারছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা চৌরাস্তা আলী বাবা সুইটস এর সামনে ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ১) আল আমিন (২৩), পিতা-আঃ ছামাদ, জেলা-গাজীপুর, ২) মোঃ রাব্বী (২২), পিতা-মোঃ কামাল, জেলা-ময়মনসিংহ, ৩) মোঃ ইমন (২০), পিতা-রিপন মিয়া, জেলা-গাজীপুর এবং ৪) মোঃ রাসেল মিয়া (২১), পিতা-কহিম উদ্দিন, জেলা-গাজীপুরদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি সুইচ গিয়ার, ০১ টি ছিনতাইকৃত ট্যাব এবং ০৭ টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা চৌরাস্তাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে। এছাড়াও তারা জানায়, অপরিচিত কেহ তাদের এলাকায় নতুন আসলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে ছিনতাই কার্যক্রম করে এবং তাদের ছিনতাই কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপডেট : ১১:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১