চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকার কেদারগঞ্জ গ্রামস্থ এলাকা হতে ৬৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক।
মাদকাসক্তি এক মারাত্মক বিপর্যয়ের নাম যা আজ বিশ্ববাসীর কাছে চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। মাদকদ্রব্য গ্রহণের দুর্বার নেশাই হলাে মাদকাসক্তি । আমাদের দেশেও এর ব্যাপক বিস্তার ঘটেছে এবং যুব সমাজের একটি অংশকে স্বাভাবিক জীবনের বৃত্ত থেকে অন্ধকার জগতে টেনে নিয়ে যাচ্ছে। ফলে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দেখা দিয়েছে চরম বিপর্যয়। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের প্রায় সকল দেশেই মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মাদকাসক্তির সর্বনাশা ছােবল থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য আজ পৃথিবীর দিকে দিকে আওয়াজ উঠেছে । কিন্তু কিছুতেই যেন এর লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না।

এরই ধারাবাহিকতায় অদ্য ৩১ জানুয়ারি ২০২২ তারিখ র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন চুয়াডাঙ্গা হতে দর্শনা রোডে মাদকসহ একটি পিকআপ যোগাযোগের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য গমনাগমন করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোম্পানী অধিনায়কের নেত্তৃত্ত্বে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করার নিমিত্তে ৩১ জানুয়ারি ২০২২ তারিখ সকাল ০৬:৫৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন কেদারগঞ্জ গ্রামস্থ বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট এম.এল.টি. সাইট কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গা টু দর্শনাগামী পাঁকা সড়কের সামনে চেক পোষ্টের মাধ্যমে সন্ধেহজনক পিকআপের উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মো: ফয়সাল(২৫), পিতা- মো: চুন্নু মিয়া, সাং-কুটুরী, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা, ২। মোছা: বিথী বেগম @ জাহানারা(৩৩), পিতা- মৃত জনাব মন্ডল, সাং-ভালাইপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা এবং ৩। মো: সাগর আলী(১৮), পিতা-লোকমান হোসেন, সাং-মজলিসপুর, থানা- দামুরহুদা, জেলা- চুয়াডাঙ্গাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৬৫০ বোতল ফেন্সিডিল, ০৩টি মোবাইল, ০৬টি সিমকার্ড, ০১টি পিকআপ এবং নগদ-৪১,৫৩০/-টাকাসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা রুজু করা হয়।





















