চুয়াডাঙ্গা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

Padma Sangbad
১১৫

সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমির মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়।
ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি। ফসলি জমির মাটি ইট তৈরিতেও সুবিধা। এছাড়া হাতের নাগালে হওয়ায় কৃষকদের বিভিন্ন ভাবে বুঝিয়ে এ মাটি কিনে নিচ্ছে একটি চক্র। এরপর তারা বেশি দামে ইটভাটায় সরবরাহ করে থাকেন। এতে করে দিন দিন ফসলি জমির মাটি ইটভাটায় যাওয়ায়, ফসলি জমি কমে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহিলারোড-বিলনালিয়া সড়কের তালমা ইউনিয়নের কোনাগ্রামের খালপাড়ের ব্রিজ সংলগ্ন একটি ফসলি জমি থেকে মাটি কেটে তা নেয়া হচ্ছে ইটভাটায়। জানা যায় জমির মালিক তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের মোসলেম মোল্যা (৬৫)।
জমির মালিক মোসলেম মোল্যা জানান, মাটির ভালো দাম পাওয়ায়, জমির মাটি বিক্রি করে দিয়েছি। জমির ফসলে তেমন লাভ না হওয়ায়, মাটি বিক্রি করে পুকুর খনন করছি।
ফরিদপুর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম কুমার ভৌমিক জানান, কৃষি জমি কেটে মাটি বিক্রি করার ফলে, ফসলি জমি কমে যাচ্ছে। এ ধরনের কাজ চলতে থাকা, খুবই দুঃখজনক।
ফরিদপুরের সহকারি কমিশনার (ভূমি) এনএম আবদুল্লাহ আল মামুন জানান, ফসলি জমির মাটি বিক্রি করে কৃষি জমির ক্ষতি করা হলে এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।।

আপডেট : ০৫:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২