ফেসবুক লাইভে এসে মাথায় গুলি করে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
রাজধানীর ধানমন্ডিতে আবু মহসিন খান (৫০) নামে এক ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া নয়টার দিকে মহসিন আত্মহত্যা করেন।জানা গেছে, আত্মহত্যা করা মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর।
লাইভে এসে মহসিন খান বলেন, আমার বয়স ৫৮ বছর, কোনো একসময় আমি খুব ভালো ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি ক্যানসার রোগে আক্রান্ত। তাই এখন আমার কোনো ব্যবসা বা কোনো কিছুই নেই। আজকের লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমার অভিজ্ঞতা আপনাদের জানানো। এ অভিজ্ঞতা থেকে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন, সাবধানতা অবলম্বন করবেন। গত ৩০ তারিখ আমার খালা মারা যান। উনার একটি ছেলে, কিন্তু মা মারা যাওয়ার খবরে পেয়েও সে দেশে আসেনি। এ বিষয়টি আমাকে অনেক দুঃখ দিয়েছে।
তিনি আরও বলেন, আমার একটা ছেলে, সে অস্ট্রেলিয়াতে থাকে, আমি আমার বাসায় সম্পূর্ণ একা থাকি। খালা মারা যাওয়ার পর থেকে আমার ভেতরে ভয় ঢুকে গেছে। আমি যদি আমার বাসায় মরে পড়ে থাকি, আমার মনে হয় না, এক সপ্তাহেও কেউ জানতে পারবে না। এজন্য লাইভে আসা।
রাজধানীর ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, মহসিন ধানমন্ডির বাসায় একাই থাকতেন। নিজের পিস্তল দিয়ে তিনি নিজের মাথায় গুলি করেছে।।




















