চুয়াডাঙ্গা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ীকে জরিমানা

Padma Sangbad
৯০

গাংনীতে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ীকে জরিমানা
সরকারি নির্দেশনা মেনে মাস্ক ব্যবহার না করায় মেহেরপুরের গাংনী বাজারের ৭ দোকান মালিককে ৫শ টাকা করে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে গাংনী বাজারের বিভিন্ন শপিংমলে অভিযান চালিয়ে ব্যবসায়ী ও ক্রেতা সকল সরকারি নির্দেশনা লংঘন করে মাস্ক ব্যবহার না করায় এ জরিমানা ও করোনা ভাইরাস ওমিক্রন নিয়ন্ত্রণে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করণে সচেতন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। সরকারি নির্দেশনা বাস্তবায়নের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাকিম নাজমুল আলম।

এসময় গাংনী থানা পুলিশের এস আই রাতুল এর নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

আপডেট : ১১:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২