চুয়াডাঙ্গা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

Padma Sangbad
১১৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি (১০.০২.২২):

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পুনঃ ভোট গণনার দাবী জানিয়েছেন মো. মিলন মিয়া নামের এক সাধারণ সদস্য পদপ্রার্থী।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ দাবী জানান তিনি। মো. মিলন মিয়া তিতুদহ ইউপি নির্বাচনে ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্ব›দ্বীতা করেন। তিনি বড়শলুয়া গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন ছেলে।
মো. মিলন মিয়া লিখিত বক্তব্যে বলেন, তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র বড়শলুয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসারের যোগসাজশে ওই কেন্দ্রে ভোট কারচুপির ঘটনা ঘটে। এতে বেআইনীভাবে তার প্রাপ্য ৭২টি ভোট বাতিল করার মাধ্যমে তাকে ৪ ভোটে পরাজিত করা হয়। নির্বাচনের প্রিজাইডিং অফিসার ভোট গণনার সময় ইচ্ছাকৃতভাবে তার পোলিং এজেন্টের স্বাক্ষর না নিয়ে ফল ঘোষণা করেন। এসময় তার পোলিং এজেন্ট মো. আব্দুর রাজ্জাক মৌখিকভারে বাতিল ভোট পুনঃগণনার আবেদন করলেও প্রিজাইডিং অফিসার তাতে কর্ণপাত করেনি।
মো. মিলন মিয়া আরো জানান, আমরা নির্বাচনের এ ফল প্রত্যাখান করছি। ইতিমধ্যেই আমরা চুয়াডাঙ্গার বিজ্ঞ নির্বাচন ট্রাইব্যুনাল আদালতে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মামলা দায়ের করেছি।

সংবাদ সম্মেলন মো. মিলন মিয়ার পাঁচ পোলিং এজেন্ট উপস্থিত থেকে কারচুপির ঘটনার বর্ণনা করেন। শেষে বড়শলুয়া এলাকাবাসী গ্রামের বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

আপডেট : ১১:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২