চুয়াডাঙ্গা ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কর্তন

Padma Sangbad
৮৮

বরগুনার পাথরঘাটায় ঘুমের মধ্যে বটি দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করেছে মমতাজ বেগম (৩৮) নামের এক গৃহবধূ। এ ঘটনায় স্বামী সেলিম মিয়ার (৪৫) বিশেষ অঙ্গে ৯ টি সেলাই দেওয়া হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে পাঁচটার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সেলিম মিয়া রুহিতা এলাকার ৫ নং ওয়ার্ডের হিঙ্গুর শরিফের ছেলে। পেশায় একজন মৎস্যজীবী। অভিযুক্ত মমতাজ বেগম সেলিম মিয়ার ১ম স্ত্রী।

এ ঘটনায় সেলিম মিয়ার ২য় স্ত্রী পুতুল জানান, চার বছর আগে তাদের বিয়ে হয়। দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সেলিমের সঙ্গে তার ১ম স্ত্রীর বিরোধ শুরু হয়। এ কারণে ১ম স্ত্রী স্বামীর বাড়ি ছেড়ে দু’বছর আগে তার বাবার বাড়ি মঠবাড়িয়া এলাকায় চলে যান। তবে সেখানে মাঝে মাঝে সেলিম মিয়া বেড়াতে যেতেন।

সেলিম মিয়া জানান, ২য় স্ত্রীর বাড়িতে ১০ দিন থেকে রবিবার সন্ধ্যায় তিনি বাড়িতে আসেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে ১ম স্ত্রী মমতাজের সাথে ঘুমিয়ে পড়েন। সকালে হঠাৎ ঘুমের মধ্যে টের পান মমতাজ বটি দিয়ে তার বিশেষ অঙ্গ কাটছে। তবে কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছেন না তিনি।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, বিষয়টি আমরা শুনে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত তাদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ১১:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২