চুয়াডাঙ্গা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলে,মেয়ে,নাতিকে নিয়ে বাবার এইচএসসি পাস

Padma Sangbad
১২৪

২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে রোববার (১৩ ফেব্রুয়ারি)। ফলাফল ঘোষণার পর এক চমক দেখা গেছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে। সেখানে একসঙ্গে এইচএসসি পাস করেছেন বাবা-ছেলে-মেয়ে ও নাতি।

জানা যায়, ৫০ বছর বয়সে উচ্চ মাধ্যমিক (আলিম) পাস করেছেন তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। একই সাথে এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার ছোট মেয়ে, একমাত্র ছেলে এবং বড় মেয়ের ঘরের নাতি। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শুভেচ্ছায় সিক্ত করছেন স্থানীয়রা।

ফলপ্রকাশের পর জানা যায়, সিরাজুল ইসলাম খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে জিপিএ ২.১৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এবার পরীক্ষায় ছোট মেয়ে মাহমুদা সিরাজ খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। একমাত্র ছেলে হাফেজ নেসার উদ্দিন আহম্মেদ চট্টগ্রাম বাইতুশ শরফ কামিল মাদ্রাসা থেকে জিপিএ ৪.০০ পেয়েছেন। এছাড়াও সিরাজুল ইসলামের বড় মেয়ের ঘরের নাতি নাজমুল হাসান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ ৪.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কিন্তু শেষ নেই। আমার আগ্রহ ছিল বটেই, আমাকে দেখে অন্যরাও উৎসাহ পাবে এ ভাবনা থেকে পরীক্ষায় অংশ নিয়েছি।’

উল্লেখ্য, সিরাজুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। তিনি ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন। এরপর ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপডেট : ১১:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২