চুয়াডাঙ্গা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের ফাঁদে ফেলে বন্ধুর সাথে বেড়াতে যাওয়া স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার আসামী কালু গ্রেফতার

Padma Sangbad
১৫৮

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

প্রেমের ফাঁদে ফেলে বন্ধুর সাথে বেড়াতে যাওয়া স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামী মোঃ কাউসার আহম্মেদ হিমেল কালু (৩০) কুমিল্লা জেলা হতে র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারের জন্য র‌্যাব ছায়া তদন্ত করে আসছে।

গত ১৬ ডিসেম্বর ২০২১ তারিখে গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন হাজীগঞ্জ এলাকায় একটি স্কুল ছাত্রী (১৪) কে গণধর্ষণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১৫, তারিখ-১৬/১২/২০২১ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(৩)/৩০।

গত ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে ভিকটিম তার বন্ধু হৃদয় এর সাথে বেড়াতে বের হয়। ভিকটিমের সাথে তার বন্ধুর প্রেমের সম্পর্ক ছিল। ঐদিন ভিকটিমকে তার বন্ধু নানা কৌশলে গভীর রাত পর্যন্ত আটকে রাখে এবং পরবর্তীতে পূর্ব থেকেই ওঁত পেতে থাকা কালু সহ অন্যান্য বন্ধুরা ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
উক্ত মামলায় হৃদয় গ্রেফতার হলেও কালু সহ অন্যান্য আসামীরা গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। ঘটনাটি র‌্যাব-১১, সিপিসি-১ এর দৃষ্টিগোচরে আসলে বিষয়টি নিয়ে র‌্যাব-১১, সিপিসি-১ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর ইন্টঃ উইং এর সহায়তায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান আসামী মোঃ কাউসার আহম্মেদ হিমেল কালু (৩০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১১, সিপিসি-১ এর চেষ্টা অব্যহত আছে। উল্লেখ্য আসামী মোঃ কাউসার আহম্মেদ হিমেল কালুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি হত্যা মামলা ও ২টি হত্যাচেষ্টা মামলা সহ আরো একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ১১:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২