চুয়াডাঙ্গা ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে ভোক্তা অধিকারের অভিযান,৭০ হাজার টাকা জরিমানা

Padma Sangbad
১০৪

কুষ্টিয়া সংবাদদাতা।।

কুষ্টিয়ার কুমারখালীতে বাজার মনিটরিং এর কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়া ভোক্তা অধিকার অধিদপ্তর ও কুমারখালী উপজেলা প্রশাসন যৌথভাবে কুমারখালী পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বুধবার দুপুরে অভিযানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য সয়াবিন তেলের বোতলের গায়ের নির্ধারিত মুল্য উঠিয়ে নতুন করে মুল্য লেখা ও পণ্যের মোড়ক না থাকায় তিন মুদি দোকানদারকে ৭০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪০ ধারায় মুল্য বেশি রাখা ও পণ্যের গায়ে মোড়ক না থাকায় এই জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল,জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরীনসহ পুলিশের একটি অভিযানিক দল।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল বলেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর থেকে বাজারে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তেল মজুদ ও বেশি দামে বিক্রি করছে এই সংবাদে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলো। এই অভিযান অব্যাহত থাকবে।

আপডেট : ১০:৪২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২