চুয়াডাঙ্গা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন দলিয়ার পুর হতে ১৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Padma Sangbad
৮৭

দৈনিক পদ্মা সংবাদ নিউজ ডেস্ক।

বর্তমানে সমাজ ও দেশের জন্য মাদকাসক্তি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে । মাদকের নীল নেশা আজ তার বিশাল থাবা বিস্তার করে চলেছে এ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । এ এক তীব্র নেশা । হাজার হাজার তরুণ এ নেশায় আসক্ত । এ মরণনেশা থেকে যুবসমাজকে রক্ষা করা না গেলে এ হতভাগ্য জাতির পুনরুত্থানের স্বপ্ন অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে । আমাদের দেশের তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ আজ এক সর্বনাশা মরণনেশার শিকার । যে তারুণ্যের ঐতিহ্য রয়েছে সংগ্রামের , প্রতিবাদের , যুদ্ধ জয়ের , আজ তারা নিঃস্ব হচ্ছে মরণনেশার করাল ছোবলে । মাদক নেশার যন্ত্রনায় ধুঁকছে শত – সহস্র তরুণ প্রাণ । ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে হতাশা । ভাবিত হচ্ছে সমাজ ।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ মার্চ ২০২২ তারিখ র‌্যাব-৬ (গাংনী ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানাধীন দলিয়ারপুর গ্রামস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ১৫.৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন দলিয়ারপুর গ্রামস্থ এলাকার জনৈক পিন্টু মিয়ার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মকবুল হোসেন(৫৫), পিতা- মোঃ খোদা বক্স, সাং- দলিয়ারপুর, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর নিজ হেফাজত হতে ১৩৫ পিচ ইয়াবা, ০১টি মোবাইল এবং ০২টি সিমকার্ডসহ উদ্ধার পূর্বক জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

আপডেট : ১০:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২