চুয়াডাঙ্গা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর কিশোর হোসাইন হত্যা মামলার অন্যতম প্রধান আসামী গ্রেফতার

Padma Sangbad
১০৪

ঝিনাইদহ জেলার সদর থানার মান্দারবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামস্থ এলাকায় ওয়াজ-মাহফিলে গিয়ে ছুরিকাঘাতে হোসাইন(২০) নামে এক যুবককে হত্যা করা হয় এবং আহত হয়েছে ফিরোজ(২০) ও জুলফিকার(১৮) নামে আরও দুই ভাই। রাতে ওয়াজ মাহফিল উপলক্ষে গ্রাম্য মেলাতে ঘুরতে আসে তিন বন্ধু । ঔ সময় জিহাদী নামে এক কিশোর গ্যাংয়ের সদস্যের সাথে হঠাৎ ধাক্কা লাগে। উক্ত বিষয়টি নিয়ে কথা বাক-বিতন্ডতার এক পর্যায়ে ১। মো: শিলন হোসেন(২৪), ২। মো: নূর হুসাইন(২০) ৩। রাব্বী(২০) ৪। মো: সজিব(২০) ৫। তুষার(২০) এবং ৬। মেহেদী(২৫) এর সহযোগীতায় জিহাদী(২০) তাদের বেপরোয়াভাবে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তিনজনকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় প্রথমে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরন করে। পরে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হলে গত ০৩ মার্চ ভোর রাতে আহত হোসাইন(২০) মারা যায়। এ বিষয়ে ভিকটিমের পিতা মো: মনিরুল ইসলাম(৩৭) বাদী হয়ে গত ০৪ মার্চ ২০২২ তারিখে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ মার্চ ২০২২ তারিখ র‌্যাব-৬, ঝিনাইদহের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত কিলিং মিশনের অন্যতম সহযোগী ও মামলার ৪নং আসামী মো: রাব্বী(২০)ঝিনাইদহ জেলার সদর থানার হাটগোপালপুর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাটগোপালপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামী ১। মোঃ রাব্বী(২০), পিতা- মো: লালন, সাং-বয়ড়াতলা, খানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী’কে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

আপডেট : ১১:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২