চুয়াডাঙ্গা ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Padma Sangbad
১১২

তানভীর লিটন কুষ্টিয়া।।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী ও ছাত্রদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা ও পুনর্গঠনের অংশ হিসেবে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতেও তৎপরতা চালাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল।

এরই অংশ হিসেবে আজ শুক্রবার (১১ মার্চ) সকালে কুমারখালী উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে উপজেলার হল বাজারাস্থ দলীয় কার্যালয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পরে ছাত্রদলের কর্মী সম্মেলনে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে নেতা-কর্মীরা যোগ দেয়।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব খোন্দকার তসলীম উদ্দিন নিশাত।

জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাকিবুল ইসলাম পিনোর সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ছাত্রনেতা কাঞ্চন,মোফিজুর রহমান, মেহেদী হাসান নাঈম, সোহানুর রহমান সোহান, সুজন হোসেন, আক্তারুজ্জামান,শহীদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুষ্ঠু নিরেপক্ষ নির্বাচনের দাবীতে গনতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও লাগামহীন বর্তমান দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির দায় সরকার এড়িয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন বক্তারা। সম্মেলনে আগামী দিনের লড়াই সংগ্রামে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

আপডেট : ১১:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২