চুয়াডাঙ্গা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দড়িতে ঝুলছিল স্বাস্থ্য কর্মকর্তা, বিছানায় মেয়ের লাশ

Padma Sangbad
২০৪

সিরাজগঞ্জ প্রতিনিধি।।
দড়িতে ঝুলছিল স্বাস্থ্য কর্মকর্তা, বিছানায় মেয়ের লাশ
সিরাজগঞ্জের বাঙালা ইউনিয়নের একটি বাড়ি থেকে সাত বছরের মেয়েসহ এক স্বাস্থ্য কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ মার্চ) দুপুরে ইউনিয়নের বিনায়েকপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার বাঙলা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের মো. আব্দুর রশিদ মাস্টারের ছেলে ও ধড়ইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক রাজিব আহমেদ (৪৬) ও তার সাত বছরের মেয়ে রাকা খাতুন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজিব মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে পারিবারিক কলহের জেরেও এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাবা-মেয়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিজ বাড়ির ঘর থেকে বাবা রাজিব আহমেদের ঝুলন্ত ও খাটের ওপর থেকে শিশু রাকার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, বিকেলে লাশ দুটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপডেট : ০৯:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২