চুয়াডাঙ্গা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে চাচা হত্যা মামলায় ভাতিজা গ্রেফতার

Padma Sangbad
১৮৭

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে চাচা হত্যার খুনি শহিদুল ইসলাম (৪৩) কে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ঝিনাইদহ উপজেলার কোদালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। শহিদুল ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জানুয়ারি জমিজমা নিয়ে বিরোধের জের ধরে যাদবপুর গ্রামে আওলাদ হোসেন নামে এক বৃদ্ধ খুন হন। ভাতিজা শহিদুল তাকে কোদাল দিয়ে আঘাত করে মাঠেই খুন করেন চাচাকে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় শহিদুলকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে শহিদুল পলাতক ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহিদুলকে কোদালিয়া গ্রাম থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।

আপডেট : ০৭:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২