চুয়াডাঙ্গা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‌‘জয় বাংলা’ শুনলেই রাজাকার-হানাদার বাহিনী পালাতো: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

Padma Sangbad
১৯৭

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :‘আমরা পাকিস্তান সেনাবাহিনীর হৃৎকম্পন বাড়িয়ে জয় বাংলা বলে স্লোগান দিয়েছিলাম। এসময় আমাদের কাছে কোনো অস্ত্র ছিলো না, ছিলো একটি ‘জয় বাংলা’ স্লোগান। সে সময়ে জয় বাংলা স্লোগান শুনলেই দালাল, রাজাকার ও হানাদার বাহিনী ভয়ে পালাতো।’

শনিবার (২ এপ্রিল) বিকেলে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পদ্মা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিযোগ বিষয়ক উপদেষ্ঠা সালমান এফ রহমান জয় বাংলা স্লোগান রাষ্ট্রীয় স্লোগানে পরিণত করতে দাবি তুলেছিলেন। এরই ধারাবাহিকতায় স্লোগানটি রাষ্ট্রীয় স্লোগান হিসেবে মনোনীত করায় আমরা তাকে ধন্যবাদ জানাই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান ফজলুর রহমান ভাই পদ্মা কলেজের জন্য অনেক অনুদান ও সহযোগিতা করেছেন। অবশেষে পদ্মা সরকারি কলেজ হিসেবে প্রতিষ্ঠা পায়। ফলে আজ এই এলাকা আলোকিত হয়েছে। এক সময়ে দোহারে সরকারি কর্মকর্তারা বদলি হতে চাইতেন না। ছিলো না নাগরিক সুযোগ-সুবিধা, বিদ্যুৎ, রাস্তাঘাট ও শিক্ষা-প্রতিষ্ঠান। অথচ দোহারেই জন্মেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এখানেই জন্ম নিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সাহা। আজ এই জনপদ উন্নত হয়েছে। দোহারের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে আমাদের সন্তানরা।

আপডেট : ১২:২৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২