চুয়াডাঙ্গা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জ হতে ৪৫৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

Padma Sangbad
১৬১

নিজস্ব প্রতিবেদক।

কালীগঞ্জ থানাধীন আলাইপুর জামতলা বাজারে হতে র‍্যাবের অভিজানে ৪৫৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১।

০৫ এপ্রিল বুধবার র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন চুয়াডাঙ্গা হতে যশোরগামী আলাইপুর রোডে মাদকসহ একটি পিকআপ যোগাযোগের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য গমনাগমন করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন আলাইপুর জামতলা বাজারে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে সন্ধেহজনক পিকআপের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মো: বুলবুল মল্লিক(৩২), পিতা- অশিস মল্লিক, সাং-কার্পাসডাঙ্গা, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৪৫৭ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল, ০২টি সিমকার্ড, ০১টি পিকআপ এবং নগদ-২৮১০/-টাকাসহ উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

আপডেট : ১১:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২