চুয়াডাঙ্গা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুয়া ডিবি পুলিশ আটক

Padma Sangbad
৯৮

চুয়াডাঙ্গা জেলা প্রতিনধি।।

আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকা থেকে চাঁদা আদায়কালে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার ৫টার দিকে তাকে আটক করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত প্রতারকের নাম নাজমুল হুদা ওরফে আমজাদ (৪১)। তিনি আলমডাঙ্গার পুটিমারী গ্রামের মৃত আফছার মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ ডিবি ও ডিএসবি পরিচয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন।
গত পরশু মুন্সিগঞ্জ এলাকার ব্রিজ মোড়ের একটা দোকান থেকে টাকা নেন। শুক্রবার বিকেলে জেহালার হাসপাতাল মোড়ে এলাকায় রহস্যজনক ঘোরাফেরা করার সময় এলাকাবাসী আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

আপডেট : ০২:১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২