চুয়াডাঙ্গা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে আলমসাধুর ধাক্কায় প্রাণ গেল শিশুর

Padma Sangbad
১০২

ঝিনাইদহের কোটচাঁদপুরে আলমসাধুর ধাক্কায় তানজিলা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে উপজেলার হরিণদিয়া ঝামাঘাঁটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত তানজিলা আক্তার ঝামাঘাঁটার মোঃ ইব্রাহিম হোসেন এর মেয়ে। স্থানীয় সুত্রে জানাযায়, তানজিলা আক্তার মণির হোসেনের দোকান থেকে রাস্তা পার হচ্ছিলো, এ সময় পেয়ারা বোঝায় একটি আলমসাধু সজোরে ধাক্কা দেয়।
এসময় স্থানীয়রা গুরুতর আহত তানজিলা আক্তার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে যশোর রেফার্ড করেন,যশোর নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।এবিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীনের কাছে জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার আহত তানজিলা কে যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ মা-বাবা ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একমাত্র মেয়ের মৃত্যুতে পাগল প্রায় তানজিলার মা-বাবা ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপডেট : ০৩:০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২