কুমারখালীতে জাসদের মতবিনিময় সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত


কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মতবিনিময় সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার গড়াই কমপ্লেক্সে জাসদের কুমারখালী উপজেলা শাখার কার্যালয়ে এই মতবিনিময় সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়।
জাসদের কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
জাসদের কুমারখালী উপজেলা শাখার সহ-সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জাসদের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিদেশী কায়দায় ক্ষমতায় আসতে চায় বিএনপি,এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। সাংবিধানিক নিয়ম মেনেই ২৩ সালের নির্বাচন হবে। আওয়ামী লীগের ঘরেই ঘরকাটা ইঁদুর রয়েছে তাই এই সব ঘরকাটা ইঁদুরদের চিহ্নিত করে দলে শুদ্ধি অভিযান করার পরামর্শ দেন ইনু।























