চুয়াডাঙ্গা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের ধাক্কায় বাবার মৃত্যু

Padma Sangbad
১৮২

চুয়াডাঙ্গায় জীবননগরে মেয়ের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে মারা গেলেন বৃদ্ধ পিতা নুর মোহাম্মদ (৬০) মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১০ টার সময় জীবননগর পৌর শহরের ৪ নং ওয়ার্ডের মহানগর উত্তর পাড়ার বড়ো মসজিদের পাশে এ ঘটনা ঘটেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে নাসরিন আক্তারকে (৪০) আটক করে থানায় নিয়েছে। খবর পেয়ে দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, জীবননগর পৌর শহরের মহানগর উত্তর পাড়ায় বসবাসকারী নুর মোহাম্মদের সাথে স্বামী পরিত্যক্ত মেয়ে নাসরিন আক্তারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিলো। রাত পৌনে ১০ টার সময় নাসরিন আক্তারের সাথে মা সাহিদা বেগমের ধস্তাধস্তি হয়। এ সময় পিতা নুর মোহাম্মদ ধস্তাধস্তি ঠেকাতে আসলে মেয়ে নাসরিন আক্তার তার পিতাকে ধাক্কাদিয়ে মাটিতে ফেলে দেয়। এতে বৃদ্ধ পিতা নুর মোহাম্মদ মাটিতে পড়ে গিয়ে স্ট্রোক করেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষনা করেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল খালেক জানান, নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে জীবননগর থানায় নেওয়া হয়েছে। এছাড়া নাসরিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

আপডেট : ১১:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২