চুয়াডাঙ্গা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে প্রাণ গেল নাজমুলের এবং আহত রিপন

Padma Sangbad
৯৫

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা ৷।
চুয়াডাঙ্গায় শ্যালো ইঞ্জিন চালিত বাহন আলমসাধু উল্টে চালক নাজমুল নামে এক ব্যাক্তি (৩৫) নিহত হয়েছেন। এতে ঘটনা স্থানে আহত হয়েছেন অপর এক যাত্রী। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে এতে ঘটনা স্থানে নিহত হয়েছেন নাজমুল ও আহত হয়েছে রিপন নামের এক ভুট্টা ব্যবসায়ী।

নিহত নাজমুল হক আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত একই গ্রামের রিপন আলী। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানায়, ডিঙ্গেদহ এলাকায় ভুট্টা বিক্রি করে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন রিপন। আলমসাধুটি জাফরপুর মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক নাজমুল হক।

গুরুতর আহত হন ব্যবসায়ী রিপন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক খালিদ হাসান জানান, আহত রিপনের বাম হাত ভেঙে গেছে।

এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান , ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপডেট : ১১:৫৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২