চুয়াডাঙ্গা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় গলায় সুজি আটকে ৫ মাসের শিশুর মৃত্যু

Padma Sangbad
১০০

কুষ্টিয়া প্রতিনিধি ।।
কুষ্টিয়া মিরপুরে গলায় সুজি আটকে ৫ মাসের শিশুর মৃত্যু
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মোশারফপুর গ্রামের ৫ মাসের এক শিশুকন্যা গলায় সুজি আটকে দম বন্ধ হয়ে মারা গেছে।

শুক্রবার দুপুর দিকে পৌর এলাকার মোশারফপুর গ্রামের রিপন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু ফাতেমা মিরপুর উপজেলায় মোশারফপুর গ্রামের রিপন আলীর মেয়ে।

প্রাথমিকভাবে জানা যায়, ৫ মাসের ওই শিশু ফাতেমাকে তার মা সুজি খাওয়াতে গিয়ে তা দুই একবার মুখে দেওয়ার পর সুজি গলায় আটকিয়ে দম বন্ধ হয়ে যেতে থাকে।

এমন অবস্থায় শিশুটিকে পরিবারের লোকজন দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক সুমাইয়া শারমিন মিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ‘আমাকে একজন সাংবাদিক বিষয়টি জানিয়েছেন, কিন্তু শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করেনি, এটি একটি দুর্ঘটনা।।

আপডেট : ০১:০০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২