চুয়াডাঙ্গা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে পান ব্যবসায়ীর মৃত্যু

Padma Sangbad
১৬৮

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল বিশ্বাস (৪৫) নামে এক প্রতিবন্ধী পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে সলেমানপুর কারিগর পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। দুলাল একই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, সোমবার রাতে প্রতিবন্ধী দুলাল দোকান বন্ধ করে বাসায় যায়। এসময় সে টিভিতে ডিশ লাইনের ক্যাবল লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরতর আহত হয়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, কোটচাঁদপুর পৌর ফাড়ির উপ-পরিদর্শক আব্দুস সাত্তার। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপডেট : ০৪:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২