চুয়াডাঙ্গা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

Padma Sangbad
১৯১

অনলাইন ডেস্ক।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝির ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া দুটি ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি ফেরিই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ফেরিতে থাকা এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন। রবিবার ভোর সোয়া ৫টার দিকে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসি’র মেরিন ইঞ্জিনিয়ার আহমেদ আলী জানান, প্রতিদিনের মতো যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিল। অপরদিকে অন্য একটি ফেরি মাঝিকান্দির ঘাট থেকে শিমুলিয়া যাচ্ছিল। তখন পদ্মা নদীর টার্নিং পয়েন্টে এলে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ফেরিতে থাকা এক যাত্রী নিহত হন।

তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একটি পিকআপের ড্রাইভার বলে জানা গেছে। সেসময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় একজন নিহত ছাড়া তেমন কেউ হতাহত হননি বলেও তিনি জানান।

আপডেট : ০৯:২৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২