চুয়াডাঙ্গা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে চার পথচারীকে পিষে খাদে কাভার্ডভ্যান

Padma Sangbad
১০৩

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের চাপায় চার পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০) ও মামুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)।

ভৈরব হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে ভৈরবে হাসপাতালে নিলে আরও একজন মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি কাভার্ডভ্যানটির চালক ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।।

আপডেট : ১০:৫৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২