চুয়াডাঙ্গা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যমান আইন আধুনিকায়ন ও উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রাষ্ট্রপতির আহ্বান

Padma Sangbad
১৪৫

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশে বিদ্যমান আইন-কানুন আধুনিকায়ন ও উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় যুগোপযোগী আইনের পাশাপাশি আইনের নিরপেক্ষ প্রয়োগও সমানভাবে গুরুত্বপূর্ণ।’
সৌজন্য সাক্ষাৎকালে কমিশন কর্তৃক প্রকাশিত ‘অভিঘাত প্রক্রিয়ায় বাংলাদেশ সংবিধান’ এবং ‘জার্নি অব দ্যা কনস্টিটিউশন অব বাংলাদেশ’ শীর্ষক দুটি গ্রন্থ রাষ্ট্রপতিকে উপহার দেয়া হয়।
এসময় আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।।

আপডেট : ১০:০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২