কাজিপুরের সোনামুখি ইউনিয়নের ১ ২ ৩ ও ৯নং ওয়ার্ড আঃলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১নং সোনামুখি ইউনিয়নের ১২৩ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯জুলাই) বাদ মাগরিব সোনামুখি দ্বি মুখি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ রাজ্জাক এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার এর সঞ্চালনায় উক্ত ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
সাবেক সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, সোনামুখি ইউপি চেয়ারম্যান শাজাহান আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার।
আরও বক্তব্য রাখেন সোনামুখি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহালম, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক রেজাউল করিম।
২নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
৩নং ওয়ার্ডের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু বক্কর।
৯নং ওয়ার্ডের সভাপতি লুতফর রহমান, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
আংশিক কমিটি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত আকবর।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, সোনামুখি ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম।
উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ সকল নেতৃবৃন্দ।























