চুয়াডাঙ্গা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগে নৌকাডুবি,অন্তঃসত্বা নারীর মরদেহ উদ্ধার

Padma Sangbad
১৬১

সুচিত্রা রায়,স্টাফ রিপোর্টার:

আশুলিয়ার তুরাগ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে।এঘটনায় রোজিনা বেগম (২২) নামে এক অন্তঃসত্বা পোশাক শ্রমিক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (২৫ জুলাই) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার তৈয়বপুর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এরআগে সকাল ৮ টার দিকে তৈয়বপুরে নৌকা পারাপারের সময় ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় সবাই পারে উঠতে পারলেও নিখোঁজ হন অন্তঃসত্বা রোজিনা বেগম।

নিহত রোজিনা বেগম রংপুর জেলার বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। বর্তমানে আশুলিয়ায় একটি পোশাক কারখানা চাকরি করতো।

টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার ইদ্রিস হোসেন বলেন, তুরাগ নদীতে নৌকা ডুবির খবর পেয়ে ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ নারী মরদেহ উদ্ধার করে। আর নিখোঁজের কোন তথ্য না থাকায় আমরা অভিযান সমাপ্ত করেছি। মুলত অতিরিক্ত লোক উঠানো কারনেই এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। নদীতে কোন ঢেউ বা স্রোত ছিলো না। নিহতের মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

আপডেট : ০৫:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২